21812

তিতাসে সৌদি প্রবাসী টিটন’র খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসের দক্ষিণ আকালিয়া গ্রামের ৬০টি গরিব পরিবার ও মেহনতী মানুষের মাঝে ঈদ উপলক্ষ্যে উপহার হিসেবে খাদ্য সামগ্রী নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সৌদী প্রবাসী মো. শাখাওয়াত হোসেন টিটন’র ব্যক্তিগত উদ্যোগে পরিবারের লোকজন ঘরে ঘরে গিয়ে এ ঈদ উপহারগুলো পৌছে দেন।

সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করেন, তাহার পিতা দক্ষিণ আকালিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আবদুল হাকিম এবং তাহার মেঝো ভাই তিতাস উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম আহমেদ।

ads

এছাড়াও এ সময় উপস্থিত গ্রামের মুরুব্বিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোবাইলফোনে মো. শাখাওয়াত টিটন জানান, সৌদীতে তিনি এ মাসে কাজের পুরস্কার হিসেবে ৪০হাজার টাকা বোনাস পেয়েছেন। এই বোনাসের টাকা দিয়ে গ্রামের ৬০টি পরিবারের মাঝে ঈদ উৎসবের জন্য খাদ্য সামগ্রী ও নগদ টাকা দিয়ে উপহার প্রদান করেন৷

ads
ad

পাঠকের মতামত