21803

সুবিধাবঞ্চিত পরিবারের পাশে নারী উদ্যোক্তা সংগঠন “অনন্যা”

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নারী উদ্যোক্তা সংগঠন “অনন্যা”। বৃহস্পতিবার (৬ মে) কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়৷

সংগঠনটির প্রধান উপদেষ্টা ও অতিথি “তাহসীন বাহার সূচনা” উপস্থিত থেকে ঈদ উপহার খাদ্য সামগ্রী নিজ হাতে তুলে দেন।

ads

আয়োজনটির সার্বিক পরিচালনায় ছিলো সংগঠনের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির জীবন, সভাপতি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নাসরিন সুলতানা রুনা ও সাধারণ সম্পাদক শারমিন আহমেদ চৈতি।

ads
ad

পাঠকের মতামত