মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
ডেস্ক নিউজ: বুধবার দুপুরে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মতলব উত্তর থানায় মাদক বিরোধী মিটিং ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
লাল সবুজের প্রচেষ্টা, সবিজ করবো দেশটা স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কামাল।
ads
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি ও চাঁদপুর ২৪ডট কমের সম্পাদক শামসুজ্জামান ডলার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠক নারায়ন চন্দ্র বণিক ও সজীব ভূইয়া প্রমুখ।
ads










