21710

দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫১হাজার টাকা জরিমানা

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে সড়ক পরিবহন ও ড্রেজারে বালু উত্তোলন এর অপরাধে অভিযান চালিয়ে ৭টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি মামলায় ৫১হাজার টাকা জরিমানা

ads

সোমবার (৩ মে) দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে অবৈধ ভাবে সিএনজি পার্কিং এর অপরাধে ও সাইচাপাড়া এলাকায় অবৈধ ভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন এর কারনে এই টাকা জরিমানা করা হয়।

দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিনএর নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ads

এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার থানার এএসআই রুহুল আমিন ও ভূমি অফিসের অফিস সহায়ক রতন কুমার দেবনাথ সহ আরো অনেকে।

ad

পাঠকের মতামত