21491

শ্রমিক অধিকারে সম্মান জানাতে আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক: শ্রমিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও সুরক্ষার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (১ মে) ঢাকার মার্কিন দূতাবাস মে দিবস উপলক্ষে এক বার্তায় এ আহ্বান জানায়।

বার্তায় আরও বলা হয়, মে দিবস উদযাপনকারী সবাইকে শ্রম দিবসের শুভেচ্ছা জানাই। বিশ্বব্যাপী শ্রমিকদের স্বীকৃতিস্বরূপ আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও সুরক্ষার আহ্বান জানাই।

ads

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বার্তায় বলেছেন, শ্রমিকরা বহু ত্যাগ স্বীকার করে থাকেন। বিশেষত জরুরি কাজে নিয়োজিত শ্রমিকরা বিভিন্ন সংকটকালে নিজ নিজ সমাজের জন্য নিঃস্বার্থ সেবা দিয়ে যান। তাই তাদের জন্য আমাদের এমন পরিবেশ সৃষ্টি করা দরকার যেখানে কোনো শ্রমিককেই তার নিজের ও পরিবারের স্বার্থে আহত হওয়া, অসুস্থ হওয়া বা মৃত্যুর ঝুঁকি নিতে না হয়।

ads
ad

পাঠকের মতামত