কুমিল্লার বরুড়ায় ২০ কেজি গাঁজাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ৷
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহারের সার্বিক দিক নির্দেশনায় এসআই মেহেদী হাসান ও এএসআই দুলন মিয়া বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: বোরহানকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে৷
ads
গ্রেফতারকৃত আসামি মো: বোরহান (২২) বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামের শাহাজাহান মিয়ার পুত্র৷
ads










