21059

কুমিল্লায় বাঁধনের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুৃমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সেচ্ছাসেবিক সংগঠন শনিবার দুপুরে বাঁধনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করে। এসময় ডাল, মুড়ি, ছোলাবুট, খেজুর, চিড়া, তেল,  চিনিসহ, কুৃমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৩০ জন কর্মচারী মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ ও বাঁধন-সিভিসি ইউনিটের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া, শিক্ষক উপদেষ্টা জনাব মনির হোসেন, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ গুলজার হাসান স্যার ও বাঁধন সিভিসি ইউনিটের সভাপতি জোবাইদা ইয়াসমিন মুমু, সাধারণ সম্পাদক মারুফ মজুমদার ইমন, সহ-সভাপতি খায়রুল আলম সবুজ সহ বাঁধন সিভিসি ইউনিট এর সদস্যরা।

ads

এসময় শিক্ষক মহোদয়গণ বাঁধন এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

ads
ad

পাঠকের মতামত