মায়ের ১০ম মৃত্যুবার্ষিকীতে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন বাপ্পী
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পী তার গর্ভধারিনী মায়ের (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রফেসর রওশন আরা রহমান) ১০ম মৃত্যুবার্ষিকীতে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন৷ এছাড়া কুমিল্লা নগরীর ৫টি এতিমখানায় এতিমদের জন্য ইফতারের আয়োজন করেন তিনি।
বুধবার (২১ এপ্রিল) সংরাইশ শিশু (মেয়ে) পরিবারের ১০০জন শিশু সহ ৫টি এতিমখানায় এতিমদের জন্য ইফতারের আয়োজন এবং ভাসমান প্রায় ১৫০জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএমএ’র সেক্রেটারি ডা. আতাউর রহমান জসিম, অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এডভোকেট শহীদুল হক স্বপন, কুমিল্লা বার্ড এর উপ-পরিচালক কাজী সোনিয়া রহমান, সাবেক মহিলা কাউন্সিলর এডভোকেট নাজনীন আক্তার কাজল, সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস, সাংবাদিক মাহবুবুল আলম বাবু প্রমুখ।

উল্লেখ্য, কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পী প্রতি সপ্তাহে তার মায়ের স্মরণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিশুদের নিয়ে এধরনের আয়োজন করে থাকেন।










