চৌদ্দগ্রামে রাতের আঁধারে অসহায়দের ঘরে উপহার পৌঁছে দিল ‘চিওড়া আনন্দ সংঘ’
মো. সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ‘চিওড়া আনন্দ সংঘের’ উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। ‘নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে’-এ শ্লোগানে উজ্জীবিত হয়ে মানবিক সংগঠনটি খাদ্য সামগ্রী সুষ্ঠুভাবে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়। রাতের আঁধারে ঘরের দরজার সামনে নিত্য প্রয়ােজনীয় পেয়ে খুশিতে আত্মহারা কর্মহীন মানুষ। শুভাকাঙ্খী ও সদস্যদের কষ্টার্জিত অর্থে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন চিওড়া আনন্দ সংঘের অন্যতম সমন্বয়ক জাহাঙ্গীর হােসেন, টিম লিডার নাজমুল হােসাইন চৌধুরী, সায়েদম জুমদার, হােসাইন আহমেদ ও সাইদুল হক।
উল্লেখ্য, চিওড়া আনন্দ সংঘ ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়নে সামাজিক ও মানবিক কাজে অসামান্য অবদান রেখে চলছে। যা বিগত বছর গুলােতে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে, রমজান ইভেন্ট বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে সহযােগিতা করছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইভেন্ট বাস্তবায়ন কমিটির প্রধান মােঃ নাজমুল হােসাইন চৌধুরী।










