20792

ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগের সুরক্ষা সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক আশিক হাসান স্বাগত এর নির্দেশে ময়নামতি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের উদ্দ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

রবিবার (১৮এপ্রিল) দুপুরে এই কর্মসূচির অংশ হিসাবে ময়নামতি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে রিকশা চালক ও পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ads

ময়নামতি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সূত্র জানায়, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে ৫ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছি। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সব পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।

ads
ad

পাঠকের মতামত