চৌদ্দগ্রামের সােনাপুর একতা সংঘের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
মো: শফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সােনাপুর একতা সংঘের উদ্যোগে গরীব ও অসহায় ১৬৮ পরিবারের মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শুক্রবার সােনাপুর গ্রামের দক্ষিণ, মধ্যম ও উত্তর পাড়ার সদস্য ভিত্তিক এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস এ মামুন, আইন বিষয়ক সম্পাদক জামিল আতাহার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মােঃ রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল হােসেন, সদস্য আবু তাহের, পারভেজ, কিরন, ইয়াছিন, রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
করোনাকালীন সময়ে প্রয়ােজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে প্রবাসীদের প্রতি দোয়া ও সােনাপুর একতা সংঘের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারের সদস্যরা।
এদিকে সুষ্ঠুভাবে গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন সােনাপুর একতা সংঘের সভাপতি আবু সাঈদ চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক একেএম আবু সাহেদ, সাংগঠনিক সম্পাদক মােঃ জসিম উদ্দিন৷










