20453

দাউদকান্দির পদুয়া ইউপি চেয়ারম্যানের মাস্ক বিতরণ

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাস্ক বিতরণ করেন পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন।

রবিবার (১১ এপ্রিল) সকাল থেকে পদুয়া ইউনিয়নের খালিসা বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে দিনব্যাপি এ কর্মসূচী পালন করেন।

ads

এসময় মনির চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের বলেন, করোনা সংক্রমন থেকে আমার ইউনিয়নের মানুষকে নিরাপদ রাখতে এ উদ্যোগ নিয়েছি। জনস্বার্থে এই কার্যক্রম চলমান রাখবো।

মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা ডালিম ভূইয়া, সৈয়দ রাকিব, কবির হোসেনসহ আরও অনেকে।

ads
ad

পাঠকের মতামত