মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাস্ক বিতরণ
সফিউল আলম: করােনা প্রাদুর্ভাবের শুরু থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় ফাঁড়ির উদ্যোগে অফিসার ইনচার্জ একেএম শরফুদ্দীনের নেতৃত্বে রােববার (২১ মার্চ) দুপুরে হাইওয়ের বিভিন্ন বাসযাত্রী, হাটবাজারের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ একেএম শরফুদ্দীনের করোনার সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক বক্তব্য রাখেন। প্রাণঘাতি করােনা ভাইরাস প্রতিরােধে করণীয় সম্পর্কে প্রচারণা চালান।
এলাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরােধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল হােসেন, এসআই মােঃ খােকন মিয়া, এসআই আইয়ুব আলী, সেরেস্তাদার মনিরুজ্জামান, স্থানীয় যুবলীগ নেতা আব্দুল লতিফ, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ বাজারের ব্যবসায়ীক নেতৃবৃন্দ।









