19564

চৌদ্দগ্রামে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

সফিউল আলম: কুমিল্লা জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশ করেছেন।

সােমবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুস সােবহান ভুঁইয়া হাসান, সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকার, পৌর মেয়র জিএম মীর হােসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

ads

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা মােহাম্মদ মজিবুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, চৌদ্দগ্রাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, উপজেলা আলীগের সহ-সভাপতি আকতার হােসেন পাটোয়ারী, সােনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মজিবুর রহমান বাবলু, উপজেলা মুক্তিযােদ্ধা সংসদ কমান্ডার আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান মােশারেফ হােসেন, উপজেলা আলীগের তথ্য ও প্রচার সম্পাদক আবদুল জলিল রিপন প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত