আ. লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য হওয়ায় এড. মিঠুকে ফুলেল শুভেচ্ছা
মাইনুল হক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এড. আনিসুর রহমান মিঠু বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ বৃৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীরা এ ফুলেল শুভেচ্ছা জানান।
ads
এসময় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতা জেলা পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, এড. ইউনুস ভূইয়া, এড. সিদ্দিকুর রহমান, এড. আহসান উল্লাহ, এড. নুরুর রহমান, এড. ফাহমিদা জেবিন, এড. তানজিনা আক্তারসহ আইনজীবী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
ads









