15628

চৌদ্দগ্রাম পৌর নির্বাচন কাউন্সিলর পদে মনোনয়ন ফরম তুললেন ফরহাদ হোসেন

মোঃ সফিউল আলম: আসন্ন চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন ফরম তুললেন পৌরসভার নবগ্রাম মাষ্টারবাড়ীর মো: আবুল কাসেম সর্দারের ছেলে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো: ফরহাদ হোসেন।

আজ (২২ ডিসেম্বর) মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কমিশন অফিসার মো: ফারুক আহমেদ’র কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি।

ads

এ সময় উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর তাকাফুল এখলাস ডিভিশনাল কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম, চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেন নয়ন, প্রবাসী হাসানসহ অন্য নেতৃবৃন্দ।

মো: ফরহাদ হোসেন জানান, আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে সাবেক সফল রেলপথমন্ত্রীর নির্দেশ মোতাবেক ১নং ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো এবং এলাকার সকলের সুখে-দুঃখে পাশে থাকবো ইনশাল্লহ্।

ads
ad

পাঠকের মতামত