চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ফরম নিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম
মোঃ সফিউল আলম: আসন্ন চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের (পাঁচরা-কমলপুর) এর কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন পৌর যুবলীগ’র সাধারণ সম্পাদক বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় চৌদ্দগ্রাম পৌরসভা আইন বিষক সম্পাদক আবদুল মালেক, শ্রমিক লীগ নেতা মির হোসেন পাটোয়ারী, দেলোয়ার হোসেন, আমান উল্লাহ, পৌর যুবলীগ নেতা মেহের ভুইয়া, মোসলেম, শাহাজাহান, নাছির, সাইফুল, রিকু, সহিদ হোসেন সহ পাঁচরা ও কমলপুর গ্রামের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম পাটোয়ারী জানান, ২নং ওয়ার্ডেের সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে এলাকার সর্বস্তরের জনগণের সেবার লক্ষ্যেই আসন্ন পৌরসভা নির্বাচনে আবারও আপনাদের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছি। আমি আপনাদের মধ্যে আছি, ইনশাআল্লাহ আপনাদের আস্থার সম্পূর্ণ প্রতিদান দিয়ে সুখে-দু:খে আগেও ছিলাম সামনেও পাশে থাকবো।









