65123

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৪ লাখ টাকার মাদক ও ভারতীয় মোবাইল জব্দ

নিউজ ডেস্ক: কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও ভারতীয় মোবাইল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। সোমবার (১ জুন) ভোর রাতে বিজিবির গোলাবাড়ী টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় গোলাবাড়ী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

ads

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য চোরাচালান সামগ্রী বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা অথবা ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ads
ad

পাঠকের মতামত