53070

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল-হামাদ আল-মুবারক আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

শনিবার (১৪ সেপ্টেম্বর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবর গালফ নিউজের।

ads

খবরে বলা হয়েছে, শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহ ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি কুয়েতের প্রশাসনিক ও আর্থিক বিভাগের নিয়ন্ত্রক হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে বিভিন্ন সময়ে দেশটির সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

শেখ জাবের দেশটির প্রশাসনিক ও আর্থিক বিভাগের পরিচালক ও সহকারী আন্ডার সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া দেশটির হাওয়ালি ও আহমাদি অঞ্চলের গভর্নরের দায়িত্বেও ছিলেন তিনি।

ads

বিস্তৃত কর্মজীবনে তিনি কুয়েতের সামাজিক কল্যাণ ও শ্রমমন্ত্রী এবং তথ্যমন্ত্রীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে কুয়েতের আমিরের কার্যালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০০১ সালে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হন শেখ জাবের। এরপর ২০০৬ সালে কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

এরপর ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৯ সাল পর্যন্ত কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ad

পাঠকের মতামত