52986

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিউজ ডেস্ক: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তানভীর আহমেদ রনি (২৩) ও জাহিদ হোসেন দিপু (২১) নামের দুই শিক্ষার্থী মোটরসাইকেলে ঢাকা থেকে গ্রামের বাড়ি চাঁদপুর যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা গোমতীর সেতুর পূর্ব পাশে পাখির মোড় নামক স্থানে পৌঁছার পর কুমিল্লাগামী একটি অজ্ঞাত গাড়ির চাপায় তারা ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ইসলাম মৃত ঘোষণা করেন।

ads

অপর দুর্ঘটনাটি একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ঘটেছে। সড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত গাড়ির চাপায় আবদুল মান্নান মুন্সী (৭০) নামে এক ব্যক্তি নিহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, “নিহতের স্বজনরা রাতেই লাশগুলো নিজ-নিজ নিয়ে গেছেন।”

ads
ad

পাঠকের মতামত