52438

মোদিকে এসসিও সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আগামী অক্টোবরে ইসলামাবাদে কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট (সিএইচজি) সম্মেলনের আয়োজন করছে পাকিস্তান। এতে যোগ দিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) অন্যতম সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

ads

এদিন সাপ্তাহিক ব্রিফিংয়ে মমতাজ বলেন, আগামী ১৫-১৬ অক্টোবর এসসিও সম্মেলনের জন্য ইসলামাবাদ কিছু নিশ্চয়তাও পেয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক নেই। অবশ্য প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আগেই বলেছিলেন মোদিকে আমন্ত্রণ জানাবার কথা।

খাজা আসিফ জানান, আয়োজক দেশ রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর বিষয়ে বাছাই করতে পারে না। যে কোনও সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ না জানানো অনুচিত।

ads

চলতি সপ্তাহের শুরুতে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি যোগ দেবেন না বলে আসা প্রতিবেদন অস্বীকার করেছিল। এক বিবৃতিতে তারা জানায়, পাকিস্তানের এসসিও বৈঠকে প্রধানমন্ত্রী মোদির অংশগ্রহণের বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ad

পাঠকের মতামত