52352

আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে যেতে বাধ্য হন। কার্যত তার আমলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

সোমবার (২৬ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন এবং ন্যায়বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা।

ads

জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ads
ad

পাঠকের মতামত