হিলিকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক: অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশে শুরু হওয়ার কথা ছিল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও নিরাপত্তাজনিত কারণে আসরটি বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। একই সময়ে সেখানে বিশ্বকাপ আসর বসবে। ওই আসরের জন্য আজ সোমবার অ্যালিসা হিলিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই প্রথম বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার হিলি।
শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে অজিরা। এই দলে খুব বড় চমক নেই। মেগ ল্যানিং গত বছর অবসর নিলে নেতৃত্ব পান হিলি। এবার তারই নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ছয়বারের চ্যাম্পিয়ন।
‘এ’ গ্রুপে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকার সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ৩ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
অ্যালিসা হিলি (অধিনায়ক/উইকেটকিপার), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস, অ্যালানা কিং, ফোয়েবে লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মলিনিউক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, তাইলা ভ্লামিক ও জর্জিয়া ওয়্যারহ্যাম।










