51810

সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, বেরিয়ে গেছে সব হাজতি-কয়েদি

নিউজ ডেস্ক: সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে হাজতি ও কয়েদিরা বেরিয়ে গেছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা জেলা কারাগারে দুর্বৃত্তরা হামলা চালায়।

এসময় তারা কারারক্ষীদের জিম্মি করে জেলখানার চাবি নিয়ে জেলখানা এলাকায় সব আলো নিভিয়ে দেয়।

ads

এরপরেই সব হাজতি ও কয়েদিরা বেরিয়ে গেছে বলে জানা গেছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানায়, সন্ধ্যার পর জেলা কারাগারে হামলা চালিয়ে আসামিদের বের করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কতজন হাজতি ও কয়েদি সেখান থেকে বেরিয়ে গেছে তার সঠিক কোন পরিসংখ্যান জানাতে পারেননি পুলিশ সুপার।

ads
ad

পাঠকের মতামত