49567

কুমিল্লা নগরীর মনোহরপুরে সূর্য সংঘের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত

নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে প্রতি বছরের নেয় এবারও কুমিল্লা নগরীর মনোহরপুরে “সূর্য সংঘের” উদ্যোগে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হয় সরস্বতী পূজার কার্যক্রম। এদিন সন্ধ্যায় প্রতিমা স্থাপন করা হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাণী অর্চনা, দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় পূজা। সন্ধ্যা সাড়ে ৭টায়, সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী, বৃহস্পতিবার দুপুরে নগরীতে ট্রাক শোভাযাত্রা, সন্ধ্যায় আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী, শুক্রবার সন্ধ্যায় আরতী, ডিজিটাল আলোকসজ্জা, প্রতিমা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও রাত ১১টায় র্যালী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়।

পূজা পরিচালনা ছিলেন জয়ন্ত দাস রাজু, শিব প্রসাদ মজুমদার রাহুল, কিশোর সরকার, জয় দাস, জনি, আকাশ বনিক, রাহুল দেবনাথ, প্রান্ত দাশ, প্রসন্জিত সরকাল, চয়ন সরকার, জয় চন্দ, হূদয় চন্দ, আকাশ সরকার, শুভ দাস প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত