ঢাকাস্থ দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতির আহকায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব আব্দুল মান্নান
দেবিদ্বার প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলণ প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে আহবায়ক ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াসকে সদস্য সচিব করে ৫৭ সদস্য বিশিষ্ট ঢাকাস্থ দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার ৫১/এ পুরানা পল্টনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অনান্য সদস্যরা হলো-যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোঃ মনজুরুল আলম খঁান, সাবেক জেলা রেজিষ্ট্রার আব্দুল করিম সরকার, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক কৃষি ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা, ড. এ কে এম ফারুক, সাবেক উপ সচিব মোঃ ফজলুল করিম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, অধ্যাপক নজরুল ইসলাম খান, হাজী মোঃ ফিরোজ, এড. জাহাঙ্গীর আলম সরকার, এড. জসিম উদ্দিন, অধ্যাপক মফিজুল ইসলাম ভূইয়া, এড. এম এ হালিম, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আব্দুল বারী সরকার। যুগ্ম সদস্য সচিব মাহমুদুর রহমান মঞ্জু ও তানজির আহমেদ তুহিন। এছাড়া এ কমিটিতে আরো ৩৯ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।











