49473

সাবেক পৌর চেয়ারম্যান কামাল চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক: কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর ২১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন তিনি।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিভিন্ন কর্মসূচী পালন করেছে কামাল চৌধুরী স্মৃতি সংসদ। বিকেল সাড়ে ৩টায় মরহুমের টমসমব্রীজস্থ কবরস্থানে কবর জিয়ারত, কবরে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জিয়ারতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মহিউদ্দিন। এর আগে সকালে মরহুমের উত্তর চর্থাস্থ বাসভবনে কোরআন খতম ও বিকেলে সৈয়দবাড়ী জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কামাল উদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা করেন কামাল চৌধুরীর পুত্র নাসির উদ্দিন চৌধুরী রাসেল, এডভোকেট কাওসার আলম ভুইয়া, কামাল চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপস। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মোঃ হেলাল উদ্দিন।

ads
ad

পাঠকের মতামত