42403

টানা তৃতীয় মেয়াদে উয়েফার প্রেসিডেন্ট চেফেরিন

স্পোর্টস ডেস্ক: আবারও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলেকসান্দের চেফেরিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে টানা তৃতীয় মেয়াদে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার (৫ এপ্রিল) পর্তুগালের লিসবনে উয়েফার গভর্নিং বডির অর্ডিনারি কংগ্রেস অনুষ্ঠিত হয়। কনগ্রেসে স্লোভেনিয়ান ৫৫ বছর বয়সী আইনজীবী চেফেরিন প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হন। তিনি চার বছর মেয়াদে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ads

২০১৫ সালে দুর্নীতির অভিযোগে ফুটবল-সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হন সাবেক ফরাসি কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনি। এরপর ২০১৬ সালে প্লাতিনির স্থলাভিষিক্ত হিসেবে প্রথমবার উয়েফা প্রেসিডেন্ট নির্বাচিত হন চেফেরিন।

এরপর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চার বছরের জন্য উয়েফার প্রেসিডেন্ট হয়েছিলেন চেফেরিন। ২০২১ সালের এপ্রিলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা দিয়েছিল ইউরোপের ১২টি ক্লাব।

ads

তবে ভক্ত-সমর্থক থেকে শুরু করে ফুটবল সংস্থাগুলোর প্রবল চাপ এবং সাবেক-বর্তমান ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে চেফেরিনের দুরদর্শিতায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভেস্তে যায় তাদের পরিকল্পনা। এবার দায়িত্ব নিয়ে হয়ত নতুন কিছু করবেন এই কর্মকর্তা।

ad

পাঠকের মতামত