42279

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড তুলে দেয়ার প্রস্তাব সংসদে পাস

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুদণ্ড তুলে দেয়ার একটি প্রস্তাব সোমবার মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষে (দি দেওয়ান রাকিয়াত) পাস হয়েছে।

বিলটি এখন সংসদের উচ্চকক্ষে (দেওয়ান নেগারা) যাবে এবং পরে রাজার সম্মতির মাধ্যমে আইনে পরিণত হবে।

ads

সোমবার পাস হওয়া এ প্রস্তাবে মৃত্যুদণ্ডের পরিবর্তে বেত্রাঘাত বা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত জেলেবন্দী করে রাখার প্রস্তাব করা হয়েছে।

দেশটিতে ২০১৮ সাল থেকেই মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ রয়েছে। তখন থেকেই মৃত্যুদণ্ড তুলে দেয়ার বিষয়টি আলোচনায় ছিল।

ads

তবে ৩০ বছরের নির্দিষ্ট মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল থাকবে।

পাসকৃত সংশোধনীগুলো হত্যা এবং মাদক পাচারসহ বর্তমানে মৃত্যুদণ্ডযোগ্য ৩৪টি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এদের মধ্যে ১১টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক শাস্তি ছিল।

মালয়েশিয়ার এই পদক্ষেপ এমন সময় নিয়েছে, যখন তার দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু প্রতিবেশী দেশ মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়িয়েছে।

সিঙ্গাপুর গত বছর মাদক সংক্রান্ত অপরাধে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এছাড়া মিয়ানমারে চারজন গণতন্ত্রপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

ad

পাঠকের মতামত