কুমিল্লাস্থ কচুয়া সমিতির ইফতার মাহফিল
নিউজ ডেস্ক: কুমিল্লাস্থ কচুয়া সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা এপ্রিল) বাদ আসর কুমিল্লা নগরীর ক্যাপসি কাম পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লাস্থ কচুয়া সমিতি।

ads
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার কাজী সফিকুল ইসলাম সি.আই.পি।

ads
কুমিল্লাস্থ কচুয়া সমিতির সভাপতি ডা. এম. এ মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কাজী মিজানুর রহমান, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী ফাহিম মাহমুদ।

স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মোঃ আবুল হাসনাত আজাদ।

অনুষ্ঠান সঞ্চালন করেন সমিতির সাধারন সম্পাদক, এড.আনোয়ার হোসেন, সমিতির উপদেষ্টা এড.এ.এম মঞ্জুর আহমেদ ও আব্দুল ওয়াদুদ মজুমদার।










