বরুড়ায় শহীদ বীরমুক্তিযোদ্ধা কাজী আরিফ-বাবলু স্মৃতি সংসদের ইফতার মাহফিল
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা বরুড়া উপজেলা পয়ালগাছা ইউনিয়নের দোঘই গ্রামে শহীদ বীরমুক্তিযোদ্ধা কাজী আরিফ-বাবলু স্মৃতি সংসদের সমন্বয়কারী ফ্রান্স প্রবাসী কাজী আব্দুর রেজা-তুহিনের উদ্যোগে, কাজী শামীমূল হুদা ও কাজী আহসান আজিমের সঞ্চলনায় শনিবার পহেলা এপ্রিল বিকালবেলা বরুড়ায় দোঘই আরিফ-বাবলু শহীদ সৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার ৫৩ বছর উদযাপন উপলক্ষে কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী আরিফ বাবলু স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা এড. কাজী নাজমুস সা’দাত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলো পয়ালগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার বাবুল, বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাওার, খন্দকার হুমায়ন কবির, মাষ্টার আব্দুল জলিল, মাস্টার নজরুল ইসলাম, আব্দুল হাই গাজী, সরওয়ার খান, হাফেজ আব্দুল হক, হাফেজ মুনসুর আলী, ফারুক মজুমদার মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল সালাম প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ও শহীদ পরিবারের পক্ষথেকে উপস্থিত ছিলেন কাজী আব্দুল বাকী, মোঃশফিকুল ইসলাম,কাজী নরুল হুদা (আজাদ) কাজী জাকির হোসেন,কাজী মনির হোসেন,কাজী সাইফ উদ্দিন,কাজী জুয়েল, কাজী মিনার,কাজী দিদার,কাজী অনয়,কাজী মহিবুল,কাজী মুন্না,হাফেজ কামরুল সহ বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত মেহমান-আব্দুল মান্নান, ড্রাইভার,মোহাম্মদ মাসুদ,মোঃশাহজান,আমিনুল ইসলাম,বশির উদ্দিন,হাজী সরওয়ার,হাজী কফিল উদ্দিন খন্দকার শুক্কুর আলী,আবদুল্লাহ আল মামুন,জয়নাল আবেদীন,আনোয়ার হোসেন,মোঃ মাসুদ,ইমান হোসেন,সাইফ উদ্দিন মিলন প্রমুখ।
বরুড়ায় শহীদ বীরমুক্তিযোদ্ধা কাজী আরিফ-বাবলু স্মৃতি সংসদের সমন্বয়কারী ফ্রান্স প্রবাসী কাজী আব্দুর রেজা-তুহিন ভার্চুয়াল বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জনে অন্যতম ভূমিকা ছিলো শহীদ বীরমুক্তিযোদ্ধাদের। বরুড়ায় শহীদ বীরমুক্তিযোদ্ধা কাজী আরিফ-বাবলু স্মৃতিকে ইতিহাসের পাতায় সংরক্ষণ রাখার জন্য আমাদের এই আয়োজন। কারন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বরুড়ার সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করছি।










