নেয়ামুল হক নেকুর মৃত্যুতে কল্যাণ পার্টির শোক প্রকাশ
নিউজ ডেস্কঃ বিশিষ্ট সমাজসেবক কুমিল্লা ক্লাবের সাবেক সহ-সভাপতি রোটারিয়ান নেয়ামুল হক নেকু গত ০৯ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা বাদ জোহর কুমিল্লা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
ads
পরে জানাজা শেষে বিষ্ণপুর কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, সহ-সভাপতি রেজাউল করিম, সাহেদ চৌধুরী, মোস্তাফিজুর রহমান জুবের সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত জানাযায় আরো উপস্থিত ছিলেন-বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা সবাই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ads









