31928

তেল বাণিজ্যে রাশিয়ার সঙ্গে থাকার ইঙ্গিত আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে তেলের যোগান নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে কাজ করবে আরব আমিরাত।

রাশিয়া সফরে গিয়ে এমন কথা বলেছেন বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান।

ads

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর তেলের বাজারে এর প্রভাব পড়েছে। ফলে এখন তেলের সংকট সমাধানে সৌদি আরব ও আরব আমিরাতের দিকে ঝুঁকতে চাইছে তেলের ক্রেতারা।

বিশেষ করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন তেলের উৎপাদন বাড়িয়ে দেয়।

ads

কিন্তু যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশগুলো। তারা বলেছে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের সঙ্গে তারা চুক্তিবদ্ধ। এই চুক্তিতে রাশিয়াও রয়েছে।

ওপেক প্লাসে থাকা দেশগুলো চুক্তি করেছে তারা প্রতিদিন ও প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ তেল উত্তোলন করবে।

মূলত বাজারে তেলে দাম পড়ে যাওয়ার পর এমন চুক্তি করেছিল তারা।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করার আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তেল বাণিজ্যে রাশিয়ার সঙ্গেই থাকবেন তারা।

এ ব্যাপারে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি ও খাবারের বাজারে স্থিতিশীলতা রাখা প্রয়োজন।

তাছাড়া তিনি আরও জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান দ্বন্দ্ব শেষ করতে আরব আমিরাত মধ্যস্থতা করতেও প্রস্তুত আছে এবং তারা চেষ্টাও করবে।

সূত্র: আরব নিউজ

ad

পাঠকের মতামত