31899

কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলােচনা

নিউজ ডেস্কঃ “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গিকার, সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলােচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লা নগরীর টাউন হলের বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক শওকত ওসমান।

ads

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডা. সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাইক বিন আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী ড. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউনুস ফারুকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, শিশু বিশেষজ্ঞ ডা. শিমুল মজুমদার।

ads
ad

পাঠকের মতামত