31874

পশ্চিমারা রাশিয়াকে টুকরো টুকরো করতে পারবে না: পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বুকে কর্তৃত্ব স্থাপন ও রাশিয়াকে টুকরো টুকরো করার লক্ষ্য পশ্চিমারা অর্জন করতে পারবে না। আজ বুধবার (১৬ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেন।

পুতিন বলেন, যদি পশ্চিম মনে করে রাশিয়া পিছু হটবে তাহলে তারা রাশিয়াকে বুঝতে পারেনি। ইউক্রেনে চলমান হামলার ২১ দিনের মাথায় এমন মন্তব্য করলেন রুশ এই প্রেসিডেন্ট।

ads

এছাড়া পুতিন দাবি করেন, রাশিয়াকে বেঁধে রাখার চেষ্টা পশ্চিমাদের দীর্ঘদিনের পরিকল্পনা। রাশিয়ার ওপর আরোপিত এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাদের অদূরদর্শিতার প্রমাণ।

রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতিটি পরিবারকে আঘাত করতে চাচ্ছে।

ads
ad

পাঠকের মতামত