31854

ব্রাহ্মণপাড়ায় সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা প্রদানে শীর্ষক সেমিনার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: “শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে,”মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন ভাতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা প্রদানে ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কাযর্যালয়ের আয়োজনে সমাজসেবার কার্যক্রম ও নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে এর পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা। সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা সমাজসেবা কাযর্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান খান। আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সফলতা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এণামুল হক, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, সমবায় কর্মকর্তা মাইনুদ্দিন হাছান, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন। সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজসেবা কাযর্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত