কুমিল্লায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
ডেস্ক রিপোর্টঃ “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এটি প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক শাহাদাত হোসেন।
এ সময় ছিলেন নিবাহি ম্যাজিস্টেট ফাহিমা বিনতে আখতার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এডি আসাদুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, আনসার’র এক্সিকিউটিভ অফিসার মনিরুল ইসলাম, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।











