কুমিল্লায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
মাইনুল হক: সারাদেশের ন্যায় কুমিল্লায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১। শনিবার (৫ জুন) নগরীর নবাব বাড়ি এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের নগর মাতৃ সদনে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
শনিবার সকালে বেলুন উড়িয়ে ও একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কুমিল্লা জেলা পর্যায়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
ads

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো: মীর মোবারক হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, মেডিকেল অফিসার ডাঃ সৌমেন রায় সহ অন্যান্যরা।
ads










