23135

বহুজাতিক কোম্পানির কর নিয়ে ঐতিহাসিক চুক্তি

নিজস্ব প্রতিবেদক: বহুজাতিক কোম্পানিগুলোর ওপর কর আরোপ নিয়ে আজ শনিবার এক ‘ঐতিহাসিক’ চুক্তিতে উপনীত হয়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭। লন্ডনে গত কয়েকদিন ধরে বৈঠক চলার পর জোটভুক্ত সাত দেশের অর্থমন্ত্রীরা অবশেষে এই মতৈক্যে পৌঁছেছেন।

বহুজাতিক কোম্পানিগুলো অনেক দেশে ব্যবসা করলেও কর দেয় না। তাই এসব কোম্পানিকে করের আওতায় আনতে জোটের মধ্যে অনেক দিন ধরে আলোচনা চলছিল। অবশেষে জোটের অর্থমন্ত্রীরা এসব কোম্পানির ওপর কর আরোপ নিয়ে ঐকমত্যে পৌঁছালেন।

ads

বহুজাতিক এসব কোম্পানিকে ন্যূনতম ১৫ শতাংশ করপোরেট কর ধার্যের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন জি-৭ অর্থমন্ত্রীরা। এতে করে অ্যামাজন ও গুগলের মতো বড় বড় টেকা জায়ান্টগুলোর ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে।

ads

জি-৭ এর এমন সিদ্ধান্তের কারণে সরকারগুলো কর হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলার পাবে, যা দিয়ে সরকারগুলো করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যয় সংকুলানের নতুন পথ পাবে বলে।

জি–৭ গ্রুপের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য এমন একটি ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নেওয়ায় অন্যান্য দেশগুলোর ওপরও এমন পদক্ষেপ নেওয়ার চাপ তৈরি হবে। আগামী মাসে জি-২০ জোটের বৈঠকেও বিষয়টি উঠতে পারে।

ad

পাঠকের মতামত