কুমিল্লা-৫ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন সেলিম রেজা সৌরভ
এন.সি জুয়েল: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আওয়ামী লীগ নেতা ও সোনার বাংলা কলেজের প্রিন্সিপাল সেলিম রেজা সৌরভ। শুক্রবার(৪ জুন) বিকেলে ধানমন্ডি ৩/এ, বাড়ি নং ৫১/এ বাংলাদেশ আওয়ামীলীগ, সভাপতির কার্যালয় থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন ।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মনোনয়ন প্রাপ্তির বিষয়ে তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসী) সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ads
ads











