22928

সদর দক্ষিণে নানা কর্মসুচিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

মাইনুল হক: “মুজিব বর্ষের শপথ করি, তামাক মুক্ত দেশ গড়ি” ও “মুজিব বর্ষের অঙ্গিকার, তামাক করবই পরিহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনাসভা ও সচেতনাসহ নানা কর্মসুচির মধ্য দিয়ে সোমবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির উদ্যোগে এসব কর্মসুচি পালিত হয়।

এ উপলক্ষে সকালে সদর দক্ষিণ উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বাণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা সভাকক্ষে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ads

এতে প্রধান অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার বাবু শুভাশিস ঘোষ।

ads

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, গলিয়ারা ইউনিয়ন চেয়ারম্যান, সদর দক্ষিণ মডেল থানা তদন্ত অফিসার ইনচার্জ খাদেমুল বাশার, গলিয়ারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সদর দক্ষিণ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শহিদুল ইসলাম সোহেল।

বক্তাগণ মানবদেহে তামাকের ক্ষতি ও ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত