বরুড়ায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান প্রসঙ্গে সংবাদ সন্মেলন
বরুড়া প্রতিনিধি: শনিবার (২৯ মে) উপজেলা অডিটোরিয়াম অনলাইনে ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) প্রদান প্রসঙ্গে সংবাদ সন্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে সংবাদ সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।
এ সময় স্হানীয় সকল সাংবাদিক, উদ্ব্যেগতা ও তহশিলদার গন উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, এখন থেকে প্রয়োজনীয় প্রমানপত্র সহ ইউনিয়ন ভূমি অফিস গিয়ে অথবা নিজে কম্পিউটারে বসে খতিয়ান কপি পুর্ববর্তী দাখিলার কপি জাতীয় পরিচয় পত্র মোবাইল নাম্বার এক কপি পাসপোর্ট সাইজের ছবি এন্ট্রি করে নিজে বা ভুমি অফিসে গিয়ে নিজের খাজনা নিজে দিতে পারবেন।
জমি সংক্রান্ত জটিলতা কমানোর জন্য সরকারের এ উদ্বেগ। ৩০ জুনের পর ম্যানুয়াল পদ্বতিতে আর খাজনা আদায় করা হবে না। উপজেলার সকল ইউনিয়নে ডিজিটাল কার্যক্রম শুরু হয়েছে।









