আদ্রায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের নলুয়া মনোহর পুর উচ্চ বিদ্যালয়ে ১৩নং আদ্রা ইউনিয়ন গ্রাম উন্নয়ন ও ব্লাড ব্যাংকের ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনোয়ারা বেগম, সংগঠনটির প্রতিষ্ঠাতা ডাঃ কাজী মোঃ বাকের, হোসেন আরো, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার এইচ এম শরীফ মুন্সী, গাজী সোহেল, মোঃ মিলন হোসেন, তন্ময় আচার্য্য, ইমন ও রাতুল প্রমুখ।
ads
সংগঠনটির প্রতিষ্ঠাতা ডাঃ বাকের হোসেন বলেন, মানব সেবার উদ্দেশ্য আমরা এই ব্লাড ক্যাম্পেইন শুরু করেছি৷ আমরা আদ্রা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে আমাদের এই কার্যক্রম পরিচালনা করবো। রক্তের অভাবে যেন কারো মৃত্যু না হয় আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি। মানব সেবাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি৷
ads










