22738

মুরাদপুর একতা সমিতির সদস্যদের পরিচিতি এবং আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর মধ্যপাড়া একতা সমিতির সদস্যদের পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটি শুক্রবার রাত-১১টায় মুরাদপুরের আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ৷

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবুল কালাম আজাদ হাসেম৷

ads

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ মহসিন আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মিনু, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ দুলাল খান, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হেলাল আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ তোতা মিয়া, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাহাজাহান শাবাহ, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

ad

পাঠকের মতামত