সেবক হিসেবে ২০নং ওয়ার্ড বাসীর পাশে থাকতে চাই
মামুন সরকার: কুমিল্লা মহানগরীর ২০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ইমদাদুল হক চৌধুরী বাবু বলেন, আমি ২০নং ওয়ার্ড বাসীর সেবক হিসেবে পাশে থাকতে চাই। সকলস্তরের মানুষকে সাথে নিয়ে ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমি সবসময় ওয়ার্ড বাসীর পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ৷
আপনারা যেমন এই ওয়ার্ডকে ভালোবাসেন আমিও মনে প্রানে ২০নং ওয়ার্ডকে এবং ওয়ার্ডের জনগনকে ভালোবাসি। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি আপনাদের কে সাথে নিয়ে ২০নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করবো ও আপনাদের পক্ষে সঠিকভাবে কাজ করে যাবো। আমি নেতা নয় ২০নং ওয়ার্ড বাসীর সেবক হিসেবে পাশে থাকতে চাই। আমি ২০নং ওয়ার্ড বাসীর ন্যয্য অধিকার আদায়ের লক্ষে কাজ করে যেতে চাই৷ পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিতে চাই। আমি সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।
ইমদাদুল হক চৌধুরী বাবু নিজের সাধ্যমতো গরিব অসহায় মানুষে কে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি সকল সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।










