22675

হোমনায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ব্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন নিলখী ইউনিয়ন একাদশ বনাম ঘারমোড়স ইউনিয়ন একাদশ।

ads

এতে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক গাজী ইলিয়াস, যুবলীগ সাধারন সম্পাদক কায়সার আহমেদ, স্বেচ্ছাসেবলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে৷

ads
ad

পাঠকের মতামত