কাশিনগরের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম আর নেই
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা সামছুল আলম মজুমদার আজ ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি৷
ads









