কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২
নিউজ ডেস্ক: কুমিল্লায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।
মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন- ভোলার লালমোহন উপজেলার মোতালেব মিয়ার ছেলে মো. জুয়েল (২৭) এবং পাবনার ভেড়ামারা উপজেলার মৃত দিলদার শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এলআইসি টিম ইনচার্জ পরিমল দাস পিপি এম এর নেতৃত্বে এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল ও সাইফুলকে আটক করা হয়।
এরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ঘটনায় দুপুরে কোতয়ালী মডেল থানায় মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর গ্রেপ্তারদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।










