কুমিল্লায় ফেন্সিডিল ও বিদেশী মদসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লা সদরের আমতলী বিশ্বরোড এলাকা থেকে ২১ মে গভীর রাতে ১৫০ বোতল ফেন্সিডিল ও ০২ বোতল বিদেশী মদসহ মোঃ রাশেদুল রহমান (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদুল রহমান ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরহরিপুর গ্রামের শেখ মোঃ নাজিম উদ্দিনের ছেলে ।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।









