প্রবীণ আওয়ামী নেতা জয়নাল আবেদীন এর দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর দূর্গাপুর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য, সাবেক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রবীণ আওয়ামী নেতা হাজী জয়নাল আবেদীন এর জানাযার নামাজ বাদ আছর দূর্গাপুর শাহী জামে মসজিদ সংলগ্নে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত’র পক্ষ থেকে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু৷
জানাযার নামাজে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর কৃষকলীগের আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিল, হাজী আবদুল মালেক ভূইয়া, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অহিদুর রহমান মজুমদার, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কবির হোসেন ভূইয়া, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী সাদেকুর রহমান সাদেক, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য দুলাল হোসেন অপু সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
জানাজা শেষে মরহুমের লাশ দুর্গাপুরে দাফন করা হয়৷










